রবিবার, ৩০ জুন, ২০২৪

বঙ্গবন্ধু স্মরণে


সমরে-বিপ্লবে স্মরি তোমার কথা

আন্দোলন-সংগ্রামে তুমি হৃদয়ে গাথা।

মিছিলে-বিক্ষোভে খুঁজি তোমার চেতনা

স্লোগানে-স্লোগানে তুমি দিয়ে যাও প্রেরণা। 


তুমি আছো ন্যায় হয়ে মূর্ত প্রতীক,

অবিচারের বিরুদ্ধে শূন্য বিদিক। 

শোষনের ধূম্রজাল ভেঙ্গেচুরে একাকার,

সাম্যবাদের গান। সবই তোমার সমাহার।


সমরে-বিপ্লবে স্মরি তোমার কথা 

জাগরণে শিহরিত অশরীরী আত্মা। 

কণ্ঠে কণ্ঠে তুমি হাজার কবিতা

গল্প-গানে আছো জাতির পিতা।


তুমি আছো ইতিহাসের পাতায় পাতায়

বদলে দেয়া ধরনীর বুকে নরম ছোঁয়ায়।

কোটি হৃদয়ে আজো ধ্বনিত হয় সে ভাষণ

বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি থাকবে আজীবন ।  


রেজাউল করিম রাসেল 

  2: 47 AM

14 August 2020

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন